Thursday, September 18, 2025

মতুয়া, উদ্বাস্তু শরণার্থীদের ভয়ের কোনো কারন নেই তারা সকলেই ভারতের নাগরিকত্ব পাবে : রানী মা।

অভিরূপ সাহা, নদীয়া নিউস, কৃষ্ণনগর -- নাকাশি পাড়া বিধানসভায় SIR ও CAA  নিয়ে একটি আলোচনা শিবির থেকে কৃষ্ণনগর রাজবাড়ীর রানী মা অমৃতা রায় বক্তব্য দিতে গিয়ে বলেন, মতুয়া, উদ্বাস্তু, শরণার্থীদের ভয়ের কোনো কারন নেই তারা সকলেই ভারতের নাগরিকত্ব পাবেন। CAA এর আবেদন করার জন্যে আগে সময় দেওয়া হয়েছিলো ৩১ শে ডিসেম্বর ২০১৪। কিন্তু ভারত সরকার মতুয়া উদ্বাস্তু শরণার্থীদের কথা মাথায় রেখে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সেই সময়সীমা দশ বছর বৃদ্ধি করে দিয়েছেন।  
তাইতো প্রায় সকলেই CAA এর আবেদন করতে পারবেন। আমাদের রাজবাড়ীর তরফ থেকে ভারত সরকার সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজী কে ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের পরিবার সর্বদা পিছিয়ে পড়া মানুষের জন্য লড়াই করেছেন । আমার ঠাকুমা শাশুড়ি জ্যোতির্ময়ী দেবী  নদীয়া জেলাকে ভারতের অন্তর্ভুক্তি করতে শ্যামাপ্রসাদ মুখার্জীকে যোগ্য সহায়তা করেছিলেন। রাজ পরিবারের রানী মা হিসেবে  আমার জেলার প্রতিটা মতুয়া ,উদ্বাস্তু শরণার্থী  মানুষ যেভাবে নাগরিকত্ব পেতে পারেন আমরা তার যথাযথ ব্যবস্থা করব।

সেদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন রানী মা অমৃতা রায় সহ উদ্বাস্তু আন্দোলনের নেতৃত্ব  অনুপ কুমার মন্ডল, রাজ্যে নেতৃত্ব বঙ্কিম মন্ডল, প্রকাশ অধিকারী,  প্রদীপ ঘোষ, সঙ্গিতা ঘোষ, বিশ্বজিৎ সরকার , গৌতম বিশ্বাস , মহিতোষ ভৌমিক সহ একাধিক নেতৃত্ব বৃন্দ।
এই আলোচনা সভার মূল উদ্যোক্তা ছিলেন শিক্ষক অনুপ কুমার মন্ডল। তিনি নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির নদিয়া উত্তর জেলা সভাপতি। 



 

No comments:

Post a Comment

কৃষ্ণনগর ও রানাঘাট লোকসভার মধ্যে যে বিধানসভা আসন গুলি ২০২৬ শে বিজেপির জয়ের জায়গায় আছে।

দেবযানী সাহা,নদীয়া নিউজ, নদীয়া - ২০২৬ শে কৃষ্ণনগর ও রানাঘাট লোকসভার মধ্যে যে আসন গুলি বিজেপি জিততে পারে  এবং যে আসন গুলিতে লড়াই দিতে পারবে ...