Sunday, July 27, 2025

নওপাড়া গ্রাম পঞ্চায়েত এবং কুপার্স ক্যাম্পে জনসম্পর্ক কার্যক্রম SC মোর্চার

দীপঙ্কর বাছার, নদিয়া নিউজ, রানাঘাট - আজকে বিজেপি এসসি মোর্চার উদ্যোগে  রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত নওপাড়া গ্রাম পঞ্চায়েত এবং কুপার্স ক্যাম্পে জনসম্পর্ক কার্যক্রম করা হয়। বিজেপি SC মোর্চা, রাজ্য সভাপতি সুদীপ দাস উপস্থিত ছিলেন আজকের এই কার্যক্রমে।
 মূলত প্রান্তিক মানুষের সঙ্গে জন সম্পর্ক অভিযান  ও ভোটার তালিকা সংশোধন বিষয় নিয়ে মানুষকে সচেতন করার জন্য আজকের এই কার্যক্রম করা হয়েছে বলে জানান, সুদীপ দাস।।
নওপাড়া পঞ্চায়েতের একাধিক কার্যকর্তা ও কুপাস ক্যাম্পের দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজকের এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। 
 এছাড়া কার্যকর্তাদের বাড়িতে জনসংযোগ করা হয়।

নদীয়া জেলায় বিজেপি সংগঠন শক্তিশালী হলেও ২০২১ শের তুলনায় দুর্বল।

নন্দিতা দাশগুপ্ত, নদিয়া নিউজ, রানাঘাট - ২০২১ এর বিধানসভা নির্বাচনে যতটা বিজেপির হাওয়া ছিল তার তুলনায়  ২০২৬শে বিধানসভা নির্বাচনে অনেকটাই পিছিয়ে আছে। 
 ২০২১ সালে যে হাইপ তৈরি হয়েছিল  এবার সেটা কিন্তু নেই। এটা বিজেপির পক্ষে মঙ্গল হতে পারে। যে গণহারে মুড়ি-মুরকির মত  তৃণমূলের নেতা মন্ত্রীরা বিজেপিতে যোগদান করেছিলেন সেটা সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। যার কারণে বাংলার মানুষ বিজেপিকে  ক্ষমতায় দেখতে চাইনি তৃণমূলকে সরিয়ে। এটা বিজেপির সাপে বর হয়েছে। আজকের তৃণমূলের আসল চেহারা মানুষের সামনে বিগত পাঁচ বছরে ফুটে উঠেছে।
 তৃণমূল আসলে যে হিন্দু সনাতনী মানুষের জন্য কোন কাজ করবে না সে যতই দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করুক না কেন। সেটা বাংলা সনাতনী মানুষরা বুঝে গেছে।
 এই জেলার তিন টি বড় শহর কল্যাণী,  কৃষ্ণনগর এবং রানাঘাট। এছাড়া বগুলা, বেথুয়াডহরি উল্লেখযোগ্য পৌরসভা গুলি অতীতের তুলনায় কিছুটা উন্নতি হলেও সামগ্রিকভাবে অনেকটাই পিছিয়ে আছে অন্যান্য জেলার তুলনায়। 

কৃষ্ণনগর ও রানাঘাট লোকসভার মধ্যে যে বিধানসভা আসন গুলি ২০২৬ শে বিজেপির জয়ের জায়গায় আছে।

দেবযানী সাহা,নদীয়া নিউজ, নদীয়া - ২০২৬ শে কৃষ্ণনগর ও রানাঘাট লোকসভার মধ্যে যে আসন গুলি বিজেপি জিততে পারে  এবং যে আসন গুলিতে লড়াই দিতে পারবে ...