২০২১ সালে যে হাইপ তৈরি হয়েছিল এবার সেটা কিন্তু নেই। এটা বিজেপির পক্ষে মঙ্গল হতে পারে। যে গণহারে মুড়ি-মুরকির মত তৃণমূলের নেতা মন্ত্রীরা বিজেপিতে যোগদান করেছিলেন সেটা সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। যার কারণে বাংলার মানুষ বিজেপিকে ক্ষমতায় দেখতে চাইনি তৃণমূলকে সরিয়ে। এটা বিজেপির সাপে বর হয়েছে। আজকের তৃণমূলের আসল চেহারা মানুষের সামনে বিগত পাঁচ বছরে ফুটে উঠেছে।
তৃণমূল আসলে যে হিন্দু সনাতনী মানুষের জন্য কোন কাজ করবে না সে যতই দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করুক না কেন। সেটা বাংলা সনাতনী মানুষরা বুঝে গেছে।
এই জেলার তিন টি বড় শহর কল্যাণী, কৃষ্ণনগর এবং রানাঘাট। এছাড়া বগুলা, বেথুয়াডহরি উল্লেখযোগ্য পৌরসভা গুলি অতীতের তুলনায় কিছুটা উন্নতি হলেও সামগ্রিকভাবে অনেকটাই পিছিয়ে আছে অন্যান্য জেলার তুলনায়।
No comments:
Post a Comment