পার্থসারথি দত্ত, নদিয়া নিউজ, রানাঘাট - আজ রানাঘাট দক্ষিণ বিধানসভার দেবগ্রাম পঞ্চায়েতে ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের উদ্যোগে পাট চাষীদের পাট পচানোর আধুনিক প্রশিক্ষণ এবং পাট পচানোর উপকরণ বিনামূল্যে প্রদান করা হয়। কয়েকশো চাষীকে এদিন প্রশিক্ষণ দেওয়া হয়। কি ভাবে উন্নত জাতের পাট তৈরি করা যায় এবং তার তন্তু পাট জাত শিল্পের সঠিকভাবে ব্যবহার করার কৌশল শেখানো হয়েছে।
আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা. সুদীপ দাস, তিনি পশ্চিমবঙ্গ বিজেপি তপশিলি মোর্চার সভাপতি এবং ডঃ আম্বেদকর ফাউন্ডেশন, ভারত সরকার, সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রক এর সদস্য। এছাড়া